১৫ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী, তুঙ্গে প্রশাসনিক ব্যস্ততা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: আগামী ১৫ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন মুখ্যমন্ত্রী খড়্গপুরে প্রশাসনিক বৈঠক করবেন। থাকবেন রাজ্য প্রশাসন ও জেলা প্রশাসনের সমস্ত স্তরের পদস্থ কর্তারা।
শুক্রবার থেকেই শুরু হয়ে গেছে এর প্রস্তুতি।

বিদ্যাসাগর শিল্প তালুকের ভেতরে মুখ্যমন্ত্রীর উদ্যোগে ৫ কোটি টাকা ব্যায়ে গড়ে উঠতে চলেছে স্টেডিয়াম। এর কাজ চলছে। এখানেই হবে সভা। এদিন সভাস্থল ঘুরে দেখেন জেলা পুলিশ প্রশাসনের কর্তারা। এবছরের মে মাসে মেদিনীপুরে প্রশাসনিক সভা সেরে গেছেন মুখ্যমন্ত্রী। পুনরায় তাঁর জেলা সফর ঘিরে ব্যস্ততা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *