আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ জুন: মঙ্গলবার মেদিনীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছু বৃক্ষ রোপণ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয় বলে ছয় নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন। ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কিছু বৃক্ষ রোপণ করার সময় প্রাক্তন পৌর প্রধান প্রণব বসু, তৃণমূল ওয়ার্ড সভাপতি সুব্রত বসু সহ ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় আগামী দিনে শহরের বিভিন্ন এলাকায় আরো বেশ কিছু বৃক্ষ রোপণ করা হবে বলে সুব্রত বসু জানিয়েছেন।


