ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৯ আগস্ট: আজ ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথমে আদিবাসী লোকশিল্পীদের সাথে তাদের ঐতিহ্যবাহী পাঞ্জী পরে তিনি নৃত্য করেন। এরপর ধামসা এবং ঝুমকা বাজান, মঞ্চে উঠে সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান করেন, পরে জেলা আদিবাসী মানুষ জনের হাতে বেশ কিছু সুযোগ সুবিধা তুলে দিলেন। মুখ্যমন্ত্রীর এহেন আচরণে খুশি আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।

সোমবার ঝাড়গ্রাম শহরের স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সমাজের মানুষজনকে সম্মান জানানোর পাশাপাশি লেখাপড়া এবং খেলাধূলায় কৃতী ছাত্র ছাত্রী, গায়ক, লেখদের সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। এদিন আদিবাসী সমাজের সমাজসেবী আদিত্য কিস্কু, ভোলানাথ মাহাতো অসিত খাটুয়া, লোধা সম্প্রদায়ের মধ্যে প্রথম স্নাতক লেখক প্রহ্লাদ ভোক্তা সহ অনেক কৃতী মানুষ এবং ঝাড়গ্রামের একলব্য আবাসিক বিদ্যালয়ের মাধ্যমিক, উচ্চমাধ্যিকে কৃতী ছাত্র ছাত্রী এবং খেলাধূলা, সংগীত প্রভৃতি ক্ষেত্রে কৃতীদের সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে বিনপুর দুই ব্লকের দুই জনকে ব্যবসার জন্য ঋণের অনুমোদন পত্র, চারটি স্বনির্ভর দলকে এক লক্ষ এবং নব্বই হাজার টাকার ঋণের অনুমোদন পত্র দেওয়া হয়। এছাড়া কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রীর জন্য আর্থির অনুমোদন পত্র, কৃষক বন্ধুর জন অনুমোদন পত্র দুজনের হাতে তুলে দেন মঞ্চ থেকে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম জেলার সর্বিক উন্নয়নগুলি তুলে ধরেন।

উল্লেখ্য, গত তিন বছর ধরে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান হয়ে আসছে। এদিন তিনি জানান, ঝাড়গ্রাম জেলার ৯৫ শতাংশ মানুষ কোনও না কোনও সরাকারি পরিষেবা পেয়েছেন। ঝাড়গ্রাম নতুন জেলা হয়েছে ২০১৭ সালের ৪ এপ্রিল।রাজ্যে মোট চব্বিশটা মেডিক্যাল কলেজের মধ্যে চোদ্দটা নতুন মেডিক্যাল কলেজ হচ্ছে। ঝাড়গ্রাম জেলায় তিনিটি সুপার স্পেশালটি হাসপাতাল।ঝাড়গ্রামে সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে।ঝাড়গ্রাম জেলায় চারটি নতুন কলেজ হয়েছে। ঝাড়গ্রামে যারা মাওবাদী হামলায় মারা গিয়েছিলেন, নিখোঁজ ছিলেন তাদের পরিবারের একজনকে স্পেশাল হোম গার্ডে চাকরি দেওয়া হয়েছে, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ঝাড়গ্রামে স্পোর্টস কমপ্লেক্স তৈরি হয়েছে। লক্ষীর ভান্ডার, সুড্ন্টে ক্রেডিট কার্ড, কৃষান বন্ধু স্বাস্থ্য সাথী কার্ড করার জন্য আগামী ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টম্বর পর্যন্ত দুয়ারে সরকার বসবে। বাংলা সহায়ক কেন্দ্রে গিয়ে মানুষ খবরা খবর পাবেন। নতুন করে বাংলা সহায়ক কেন্দ্র হচ্ছে। বছরে দুবার করে দুয়ারে সরকার হবে বলে জানান মুখ্যমন্ত্রী। আদিবাসীদের উন্নয়নের জন্য ২০১৩ সাল থেকে আলাদা দফতর তৈরি হয়েছে। ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিল তৈরি হয়েছে। সাঁওতালি অ্যকাডেমি তৈরি হয়েছে। কুড়মি বোর্ড হয়েছে।আদিবাসীদের জন্য একশটি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি হচ্ছে। সাঁওতালিতে পড়াশুনার জন্য আরেও পঁচশোটি স্কুল তৈরি হচ্ছে দেড়হাজার পার্শ্ব শিক্ষক নিয়োগ হবে। আদিবাসী বয়স্ক মানুষেরা হাজার টাকা পেনসেন পাচ্ছে। বিধবারা পেনসেন পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডারে মহিলারা টাকা পাবেন। কৃষকরা এক একর জমি থাকলে দশ হাজার টাকা এবং যাদের এক কাঠা রয়েছে তারা চারহাজার টাকা পাবেন। পড়ুয়াদের জন্য স্টুডেন ক্রেডিট কার্ড করা হয়েছ। আগামী পাঁচ বছরে দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি হবে।আগামী কয়েক মাসের মধ্যে দুয়ারে রেশেন চালু হবে। সবুজ সাথীর সাইকেল আরেও নয় লক্ষ দেওয়া হবে। আগে এক কোটি বিশ লক্ষ দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *