প্রত্যন্ত গ্রামে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছাতে ‘স্বাস্থ্য ইঙ্গিত’ প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ২ আগস্ট: প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই স্বাস্থ্য ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার উদ্যোগের ফলে জেলা থেকে শহরের একাধিক হাসপাতলে এখন অনেক বেশি স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়। গরিব মানুষের জন্য তিনি করে দিয়েছেন স্বাস্থ্য সাথী কার্ড। এ বার প্রত্যন্ত গ্রামেও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পৌঁছে দিতে ‘স্বাস্থ্য ইঙ্গিত’ নামে নতুন একটি প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে “খেলা হবে” প্রকল্পের উদ্বোধনী অনুস্থানে গিয়ে এই প্রকল্পের ঘোষণা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী।

নয়া এই প্রকল্পটিকে রাজ্যের টেলিমেডিসিনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্প রূপায়নের ফলে প্রত্যন্ত গ্রামের রোগীরাও সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাবেন। রাজ্যের গ্রামাঞ্চলে যে সব স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখান থেকেই টেলিমেডিসিনের এই প্রকল্প রূপায়িত হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে পরামর্শ পাবেন যে কোনও রোগী বা রোগীর পরিবার। মুখ্যমন্ত্রীর দাবি, এই প্রকল্পের ফলে পুর স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নিজের প্রয়োজন মিটিয়ে নিতে পারবেন রোগীর পরিজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *