আমাদের ভারত, নিদীয়া, ১৫ অক্টোবর: সরাসরি উদ্বোধন না করলেও বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা এবার উদ্বোধন হলো ভার্চুয়ালি। আর এই ভার্চুয়ালি উদ্বোধনে উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্যের বিভিন্ন জেলা সহ নদীয়া জেলার ৭টি পুজো ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই জেলার এই সাতটি দুর্গাপুজো এখন মানুষের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলাশাসক বিভু গোয়েল, জেলা সভাধিপতি রিক্তা কুন্ডু সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

