খড়গপুর স্টেডিয়ামে ৭ হাজারের বেশি যুবক-যুবতীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর:
জেলা সফরের শেষ দিনে আজ পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে বিদ্যাসাগর শিল্পতালুকে অবস্থিত নির্মীয়মান স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন। দুপুরে এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মোট ২১ কোটি ৭৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত জঙ্গলমহলের চার জেলা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার ২টি করে প্রকল্প, বাঁকুড়া জেলার ৭টি ও পুরুলিয়া জেলার ৮টি প্রকল্পের উদ্বোধন এবং ঝাড়গ্রাম জেলায় ১০ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের শিলান্যাস করেছেন।

রাজ্য সরকারের “উৎকর্ষ বাংলা” প্রকল্পে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত দক্ষিণ বঙ্গের ৫ জেলার ৭ হাজারের বেশি যুবক-যুবতীদের হাতে বেসরকারি সংস্থা ও বিভিন্ন শিল্পসংস্থাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *