নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২১ জুন:
ফের শুভেন্দু অধিকারীকে তলব দিল্লির। আজ দিল্লিতে যেতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা। দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব আজ রাতেই তাঁর সঙ্গে জরুরী আলোচনায় বসবেন বলে জানাগেছে।
শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দিচ্ছে দিল্লি। কঠিন সময়ে তাঁর একের পর এক সিদ্ধান্ত পছন্দ হয়েছে দিল্লির। বিধানসভায় তাঁর প্রতিটি পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। বিশেষ করে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের ব্যাপারে শুভেন্দু অধিকারী সবথেকে বেশি সক্রিয় হয়েছেন। এছাড়া কট্টরপন্থী হিন্দুদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করার মানসিকতাও ভালো লেগেছে দিল্লির। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর উপর আস্থা রাখছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী দিনে দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারজন্য শুভেন্দু অধিকারীর সঙ্গে বিশদে আলোচনা করতে চাইছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।

