দুর্যোগ ব্যবস্থাপনায় স্বীকৃতিতে কেন্দ্র চালু করছে নেতাজীর নামে পুরস্কার

আমাদের ভারত, ১ জুলাই: দুর্যোগ ব্যবস্থাপনায় আত্মনিবেদনমূলক কাজের উৎকর্ষতায় কেন্দ্র চালু করছে ’সুভাষ চন্দ্র বোস আপদ প্রবন্ধন পুরস্কার’। শুক্রবার এর ঘোষণা করা হয়েছে।

“যে সমস্ত অনামী দেশসেবক দুর্যোগ ব্যবস্থাপনায় খুব ভালো কাজ করেছেন দেশ তাঁদের অবদান ভুলতে পারবে না। সেবায় আত্মনিবেদনমূলক কাজকে প্রণাম জানাই।“ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উক্তি-সহ ঘোষণায় বলা হয়েছে, এ ব্যাপারে মনোনয়নপত্র আহ্বান করা হচ্ছে।

পুরস্কারের আর্থিক মূল্যের উল্লেখ না করা হলেও বলা হয়েছে, যে কোনও ব্যক্তি বা সংস্থা দরখাস্ত করতে পারেন। ২৩ শে জানুয়ারি ২০২৩ তারিখে পুরস্কারগুলি ঘোষণা করা হবে। দরখাস্ত পাঠানোর শেষ তারিখ ৩১ শে আগস্ট ২০২২। বিশদ তথ্য এবং অনলাইনে দরখাস্ত করার জন্য দুটি ইমেল আইডি-র উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *