ঝালদায় আইসি সম্পর্কে নেপাল মাহাতোর কাছ থেকে তথ্য নিল সিবিআই

সাথী দাস, পুরুলিয়া, ২৯ এপ্রিল: তপন কান্দুর খুনের ঘটনায় এবারে জেলা কংগ্রেস সভাপতি ও বাঘমুন্ডির প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতোকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। যদিও তাঁর কাছ থেকে মূলত তপনের স্ত্রী পূর্ণিমা কান্দু ও কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের থেকে সরাসরি অভিযোগ করা আইসি সঞ্জীব ঘোষ সম্পর্কে জানতে চায় সিবিআই। সেই কারণে গতকাল রাতে নেপাল মাহাতোকে ফোন করেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। তাঁকে আসতে বলা হয় সিবিআই ক্যাম্পে। সেই মতো আজ বেলা ১১টায় সিবিআইয়ের অস্থায়ী বেস ক্যাম্পে চলে আসেন নেপাল মাহাতো। প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর নেপাল মাহাতো বেরিয়ে যান।

বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন, “গতকাল রাতে আমাকে ফোন করে আসতে বলা হয়। তপনের খুনের বিষয় তার কাছে কী তথ্য রয়েছে সেই সব নিয়ে প্রশ্ন করেন সিবিআই আধিকারিকরা।” তিনি আরও বলেন, “আমি যা জানি সব জানিয়ে এসেছি।” আইসি সঞ্জীব ঘোষকে নিয়েও তাকে প্রশ্ন করা হয়। যদিও তিনি বলেন, “এই ব্যাপারে বাইরে কিছুই বলা যাবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *