লড়াইয়ের মধ্যে দিয়ে অর্জিত অধিকার রক্ষার ডাক ডিএ আন্দোলনকারীদের

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২১ মার্চ: লড়াইয়ের মধ্যে দিয়ে অর্জিত অধিকার লড়াই করেই রক্ষা করব। মঙ্গলবারও সুপ্রিম কোর্টে মামলার শুনানী পেছোনোর পর এই মন্তব্য করেন আন্দোলনের অন্যতম পুরোধা রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী।

বিশ্বজিৎবাবু এই প্রতিবেদককে জানান, “বিচার প্রক্রিয়ার প্রতি যথাযথ সম্মান জানিয়েই বলছি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা রাজ্য কর্মচারীদের ন্যায্য অধিকার। দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে সর্বোপরি রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে এই অধিকার আমরা অর্জন করেছি। পঞ্চম বেতন কমিশনেও সুনির্দিষ্ট ভাবে এই অধিকার দেওয়া হয়েছে। এই অধিকার রক্ষায় আমরা আন্দোলনেই আছি। লড়াইয়ের মধ্যে দিয়ে অর্জিত অধিকার লড়াই করেই রক্ষা করব। গত ১০ মার্চ সফল ধর্মঘটের মধ্য দিয়ে আমরা সেই বার্তাই দিয়েছি।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *