নির্দিষ্ট সময় সূচিতে পরিবেশ বান্ধব বাজিতে সম্মতি কলকাতা হাইকোর্টের

রাজেন রায়, কলকাতা, ৩ নভেম্বর: কালী পুজোর সময়ে বাজি ফাটানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ হওয়ায় মন খারাপ হয়েছিল অনেকেরই। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে আশার আলো দেখেছিলেন বাজি ব্যবসায়ীরা। সেই
নির্দেশকে মান্যতা দিয়ে কালী পুজোতে পোড়ানো যাবে পরিবেশ বান্ধব বাজি, এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

তবে দু’ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের রায়ে খুশি বাজি ব্যবসায়ীরা। বাজি সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশই চূড়ান্ত। নির্দেশে জানাল কলকাতা হাইকোর্ট। এই পর্যায়ে আর কোনও হস্তক্ষেপ করবে না আদালত। আজ নতুন কোনও নির্দেশিকা দিলে তা বাস্তবায়িত করা রাজ্যের পক্ষে সম্ভব নয়।

রাজ্যের প্রতিটি কোনায় কোনায় যে পরিবেশ বান্ধব বাজি ব্যবহৃত হবে তা নিশ্চিত করা রাজ্যের পক্ষে সম্ভব নয়। তবে বাজির অপব্যবহার বন্ধ করার জন্য রাজ্যকে উপযুক্ত পদক্ষেপ করতে হবে নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চের।” রাজ্যে যে আতশবাজি বা শব্দবাজি ফাটবে না তার কোনও নিশ্চয়তা নেই। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিষিদ্ধ বাজি যাতে না ব্যাবহার করা হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করছে পুলিশ প্রশাসন।” আদালতে সওয়াল অ্যাডভোকেট জেনারেলের। পাশাপাশি ইতিমধ্যেই প্রচুর বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বহু লোককে গ্রেফতার করা হয়েছে বলে আদালতে জানিয়েছেন এজি। সুপ্রিম কোর্টের রায়ের পর কলকাতা তথা পশ্চিমবঙ্গে কালীপুজোয় পরিবেশবান্ধব বাজির উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করল হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *