লকডাউন শেষ হলেও বাস ও লরি চালানো সম্ভব নয় বলে জানিয়ে দিল উত্তর দিনাজপুরের বাস মালকদের সংগঠন

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৭ জুন: লকডাউন খুললেও ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারনে বাস ও লরি চালানো সম্ভব নয় বলে জানিয়ে দিল উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং উত্তর দিনাজপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। এর পাশাপাশি অস্বাভাবিক হারে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আগামী ২৮ জুন দেশজুড়ে কালা দিবস পালন করবে বেসরকারি বাস মিনিবাস এবং ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। বাস লরি সহ সমস্ত যানবাহন চলাচল বন্ধ রেখে ডিজেলের দাম কমানোর দাবিতে জেলায় জেলায় জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হবে বলে জানিয়েছেন বাস মিনিবাস ও লরির মালিক সংগঠনের সদস্যরা।

দীর্ঘ ৪৫ দিন ধরে লকডাউনের জেরে বন্ধ হয়ে রয়েছে সমস্তরকম গণপরিবহন ব্যাবস্থা। আগামী ২ জুলাই রাজ্য সরকার আনলক পর্ব শুরু হলেও রাস্তায় আর বেসরকারি বাস মিনিবাস নামানো সম্ভব হবেনা বলে জানিয়ে দিল উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। একেই করোনা আবহের কারনে যাত্রী সংখ্যা একেবারেই কম থাকবে তার পাশাপাশি অস্বাভাবিক হারে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় জ্বালানির খরচ অনেকটাই বেড়ে যাওয়ায় রাস্তায় বাস চালিয়ে চরম ক্ষতির মুখে পড়বেন তাঁরা। ফলে লোকসান করে বাস মিনিবাস পরিষেবা দেওয়া সম্ভব হবে না। ডিজেলের দাম অস্বাভাবিক হারে বাড়লেও বাসের ভাড়া বৃদ্ধির কোনও উদ্যোগ নেয়নি রাজ্য সরকার। সরকার ভাড়া বৃদ্ধি না করলে আর রাস্তায় বাস নামানো সম্ভব হবেনা। এর পাশাপাশি অস্বাভাবিক হারে ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ স্বরূপ আগামী ২৮ জুন কালা দিবস পালন করতে চলেছে উত্তর দিনাজপুর জেলার বাস মিনিবাস ও লরির মালিক সংগঠনের সদস্যরা। সেদিন বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন বুকে কালো ব্যাজ পরে প্রতিবাদ জানানোর পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলায় জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *