বাগনানে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাসের ধাক্কা, আহত ২৫

আমাদের ভারত, হাওড়া, ২৪ ডিসেম্বর: দাঁড়িয়ে থাকা লরির পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হল ২৫ জন বাস যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে ১৬ নং জাতীয় সড়কে বাগনান থানার কাছারিপাড়ায়।

জানাগেছে, শুক্রবার বিকেলে হাওড়া- তমলুক রুটের একটি যাত্রীবাহী বাস তমলুক অভিমুখে যাওয়ার সময় বাগনানের কাছারিপাড়ার কাছে অন্য একটি বাসকে ওভারটেক করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে। দুঘটনায় বাসের ২৫ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ বাস ও লরিটিকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *