নাকাশিপাড়ায় পারিবারিক বিবাদের জেরে মাকে গুলি করল ছেলে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ জুলাই:
পারিবারিক বিবাদের জেরে মাকে গুলি করল ছেলে। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার চন্দনপুর এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, ছেলে রাহুল সেখের সঙ্গে বাবার পারিবারিক সমস্যা ছিল। এদিনও বাবার সঙ্গে ছেলের গন্ডগোল হয়। সেই সময় মা ঠেকাতে গেলে ছেলে মাকে গুলি করে। গুলি তাঁর পেটে লাগে। আহত পূর্ণ বিবিকে প্রতিবেশীর নাকাশিপাড়া গ্রামীণ হাসপাতাল নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রাহুল সেখ।
এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *