পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ ডিসেম্বর: বৃহস্পতিবার ছিল মেদিনীপুর কলেজ কলিজিয়েট মাঠের বইমেলার সূচনা। এদিন প্রাকৃতিক দুর্যোগের জন্য কলেজ কলেজিয়েট মাঠের পরিবর্তে প্রদ্যুৎ স্মৃতি সদনে এই বইমেলার উদ্বোধন হয়। উদ্বোধন করেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা। সহযোগিতার হাত বাড়িয়ে দেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী।

এদিন পদযাত্রা শেষ করার পরেই এখানে এসে বইমেলার উদ্বোধন হয় এবং সেই বইমেলার উদ্বোধনে বিভিন্ন অতিথিদের কাছে গান পরিবেশন করেন জেলার জেলা শাসক। “এ মেরে পেয়ারে বতন” দিয়ে তিনি গান শুরু করেন এবং তার গানে মুগ্ধ হয়ে যান অতিথি-সহ উপস্থিত শ্রোতারা। গান শেষে সকলে হাততালি দিয়ে অভিবাদন জানান মেদিনীপুরের জেলা শাসককে।

মূলতঃ স্থানীয় গ্রন্থাগার কর্তৃক পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় এই বই মেলা শুরু হয়েছে। এই মেলা চলবে ৭ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত মেদিনীপুর কলেজ এবং কলেজিয়েট ময়দানে। এই
২২তম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলায় স্টল দিয়েছে শতাধিক প্রকাশনী।

