বইমেলায় স্বাধীনতার ৭৫ বছর ও আন্তর্জাতিক নারী দিবস স্মরণ গান্ধী স্মারক সংগ্রশালার

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, কলকাতা, ৮ মার্চ: বারাকপুরের গান্ধী স্মারক সংগ্রহালয় ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গণে তাদের স্টলে মঙ্গলবার স্বাধীনতার বীর যোদ্ধা ও মহীয়সী অগ্নিকন্যাদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। আয়োজন করা হয় সেই সংগ্রামী নারীদের অবদান বিষয়ে একটি বিশেষ প্রদর্শনীর। উপলক্ষ ছিল স্বাধীনতার ৭৫ বছর ও আন্তর্জাতিক নারী দিবস স্মরণ।

তৎকালীন সমাজে কোণঠাসা হয়েও এই মহীয়সী নারীরাই পুরুষদের পাশাপাশি কেউ কেউ নেপথ্যচারিণী হয়েই যোগ্য সহযোদ্ধার পরিচয় দিয়ে গেছেন। কেউ কেউ প্রকাশ্যেই অকুতোভয় ও অনমনীয় মনোভাবের পরিচয় দিয়েছেন। যা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক দৃষ্টান্তমূলক অধ্যায়।

গান্ধী স্মারক সংগ্রহালয়ের অধিকর্তা-সম্পাদক ডঃ প্রতীক ঘোষ এই প্রতিবেদককে এ কথা জানিয়ে বলেন, “প্রদর্শনীটিতে রাণী ভেলু নাচিয়ার, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, বেগম হজরত মহল, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, কনকলতা বড়ুয়া, মাতঙ্গিনি হাজরা, বীনা দাস, কল্যাণী দাস, মনোরমা বসু, কস্তুরবা গান্ধী সহ বেশ কয়েকজন মহিলা স্বাধীনতা সংগ্রামীদের ঐতিহাসিক ভূমিকা প্রকাশ করা হয়েছে। ইতিহাসের পাতায় আজও যা অনেকটা অধরা।

আন্তর্জাতিক নারী দিবসে কলকাতা বইমেলা প্রাঙ্গণে সংগ্রহালয়ের স্টলটিতে স্বাধীনতার ৭৫ বছরে সেই বীরাঙ্গনাদের স্মরণ ও শ্রদ্ধার্ঘ নিবেদন যেন আজ বর্তমান প্রজন্মের কাছে সেইসব অজানা ইতিহাস নতুনভাবে উন্মোচিত হোল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *