গলসিতে ঝোঁপজঙ্গলের মধ্যে বোমা উদ্ধার, এলাকায় আতঙ্ক

জয় লাহা, দুর্গাপুর, ৮ জুলাই: ফের বোমা উদ্ধার। গ্রামের পাশে ঝোপজঙ্গলে ভর্তি নালায় প্লাস্টিকের জ্যারকিনে বোমা উদ্ধার। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, গলসির বেতালবন গ্রামে।

ঘটনায় জানা গেছে, বৃহঃস্পতিবার সন্ধ্যায় গ্রামের পাশে ঝোঁপজঙ্গলের মধ্যে একটি নিল রঙের জ্যারকিন দেখতে পায় বাসিন্দারা। সন্দেহজনক হওয়ায় খবর দেয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ। রাতভর ওই জারটিকে পাহারা দিয়ে ঘিরে রাখে। পরদিন অর্থাৎ শুক্রবার সকালে গ্রামে পৌঁছয় বম্ব স্কোয়াড। তারা সুরক্ষিতভাবে জার খুলে তিনটি বোমা উদ্ধার করে। পরে লোকলয় থেকে দূরে নির্জন এলাকায় সেগুলি নিস্ক্রিয় করে।

এদিকে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি রেখেছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গ্রামবাসীদের দাবি, “এসব সমাজবিরোধীদের কাজ। গ্রামে কোনও অপরাধ মূলক কাজ করার জন্য এভাবে বোমা মজুত করেছে। তাই ঘটনার তদন্ত করে অপরাধীদের শাস্তির দাবী জানাচ্ছি।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *