ভাটপাড়াতে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল সিআইডির বম্ব স্কোয়াডের কর্মীরা

আমাদের ভারত, ব্যারাকপুর, ৮ ডিসেম্বর: বুধবার ভাটপাড়া থানার উদ্যোগে ও সিআইডির বম্ব স্কোয়ার্ডের তৎপরতায় কাকিনাড়া ও ভাটপাড়া অঞ্চল থেকে উদ্ধার হওয়া ৩০ টি তাজা বোমা নিষ্ক্রীয় করা হল। ভোটের ফল বেরনোর পর থেকেই বারবার বোমাবাজি ও দুষ্কৃতী হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল ভাটপাড়া এলাকা। ক্রমে বেড়েই চলে দুষ্কৃতি কাজকর্ম। সেই দুষ্কৃতি কাজকর্ম বন্ধ করতে এবার আরও কড়া হয়েছে পুলিশ প্রশাসন।

সূত্রের খবর অনুযায়ী, এলাকার দুষ্কৃতী কার্যকলাপ রুখতে ভাটপাড়া থানার বিশেষ তৎপরতায় এই বোমা গুলি কাঁকিনাড়ার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়। একই সাথে আজ কাকিনাড়ার আসলামপুর এলাকা থেকেও ৬ টি তাজা বোমা উদ্ধার করা হয়। এরপর বোমাগুলিকে কাকিনাড়া গঙ্গার তীরবর্তী পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। সিআইডির বম্ব স্কোয়াডের কর্মীরা বোমা গুলি নিষ্ক্রিয় করে এদিন। এই বোমা গুলি ফাটানোর সময় সাবধানতা অবলম্বন করা হয়েছিল। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন বোমাগুলি নিষ্ক্রীয় করার কাজে সিআইডির বম্ব স্কোয়াডের পাশাপাশি দমকল বিভাগ এবং স্বাস্থ্য কর্মীদের উপস্থিত রাখা হয়েছিল ঘটনা স্থলে। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের এই জায়গা থেকে দূরে রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *