হোটেলের ঘর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কল্যাণীতে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ আগস্ট:
নদিয়ার কল্যাণীতে হোটেলের ঘর থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। কল্যাণীর মুনলাইট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ঘটনা।

জানাগেছে, নৃপেন বিশ্বাস নামে একজন বেসরকারি কর্মী কর্মসূত্রে প্রায়ই মুনলাইট হোটেলে থাকতেন। গত ২৯ তারিখ থেকে তিনি এই হোটেলেই ছিলেন। আজ সকালে যখন ওয়েটার দরজায় বেল বাজায় তখন ভেতর থেকে কোনও সাড়া শব্দ পাওয়া যায়নি। অনেকবার বেল বাজাবার পরেও কোনও রকম সাড়া না মেলায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। তারা দরজায় ধাক্কা দিতে থাকে। বার বার দরজায় ধাক্কা দেওয়ার ফলে দরজার ছিটকিনি খুলে পড়ে যায়। হোটেলের ঘরের দরজা খুলে যেতেই হোটেল কর্মীরা মৃত অবস্থায় দেখতে পায় ওই ব্যক্তিকে। মৃত ব্যক্তির নাম নৃপেণ বিশ্বাস। বাড়ি কল্যাণী থানার বিধান পল্লীতে। হোটেলের কর্মীরা এরপর পরিবারের লোকের সাথে যোগাযোগ করে। দেহটি উদ্ধার করে কল্যাণী থানার পুলিশ। কিভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *