মন্দারমণি সমুদ্র সৈকতের ধার থেকে যুবতীর দেহ উদ্ধার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর: পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভার অন্তর্গত মন্দারমণি কোস্টাল থানা এলাকায় সমুদ্র সৈকতের ধারে এক যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজ সকালে চাঁদপুর এলাকায় নির্জন সৈকতের ধারে অর্ধনগ্ন মৃতদেহটি দেখতে পান স্থানীয় মানুষজন।

স্থানীয়দের ধারণা, কেউ গণধর্ষণ করে খুন করে তাকে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, মেরিন ড্রাইভ এলাকায় স্ট্রিট লাইট না থাকায় এই ধরনের ঘটনা বাড়ছে। ঘটনাস্থলে পৌঁছে দিঘা মন্দারমণি কোস্টাল থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *