গঙ্গাজলঘাঁটির জঙ্গলে বৃদ্ধের দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ জুলাই: জঙ্গল থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গঙ্গাজলঘাঁটিতে। আজ সকালে গঙ্গাজলঘাঁটি থানার হাঁসপাহাড়ির জঙ্গলে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জঙ্গলের ভিতরে এই বৃদ্ধের মৃতদেহ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অজ্ঞাতপরিচয় এই বৃদ্ধ জঙ্গলে এলেন কি ভাবে তা নিয়ে এলাকায় চর্চা শুরু হয়েছে। এদিন বিকেল পর্যন্ত ওই বৃদ্ধের পরিচয় জানতে পারেনি পুলিশ।

স্থানীয় সুত্রে জানাগেছে, আজ সকালে গঙ্গাজলঘাঁটির দেউলি মোড়ের কাছে হাঁসপাহাড়ির জঙ্গলের ভিতরে কামচাগড়িয়া নামে একটি পুকুর পাড়ে অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখেন জঙ্গলে কাঠ কুড়োতে আসা কয়েকজন ব্যক্তি। তারা স্থানীয়দের জানালে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতাল নিয়ে যায়। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *