শালবনিতে তিনদিন ধরে নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার গৃহবধূর দেহ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ নভেম্বর: তিনদিন ধরে নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার হল গৃহবধূর মৃতদেহ। পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার ১০ নম্বর কর্ণগড় গ্রাম পঞ্চায়েত সংলগ্ন বুড়িশোল গ্রামের বাসিন্দা সুদেষ্ণা পাল নামে ওই গৃহবধূ গত তিন দিন ধরে নিখোঁজ ছিল বলে স্থানীয়দের দাবি। আজ সকালে বাড়ি লাগোয়া এক পুকুরের জল থেকে উদ্ধার করা হয় এই গৃহবধূর মৃত দেহটি।

সুদেষ্ণা পালের স্বামীর নাম রাজেশ্বর পাল। তিনি শালবনী থানার ১০ নম্বর কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের বুড়িশোল গ্রামের বাসিন্দা। আজ সকালে বাড়ি সংলগ্ন এক পুকুরে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা শালবনি থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় এবং মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। এখনো পর্যন্ত মেয়ের বাড়ির পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি শালবনি থানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *