মণিপুরে নিহত জওয়ান শ্যামল দাসের মৃতদেহ পৌঁছাল পানাগড়ে

জয় লাহা, আমাদের ভারত, দুর্গাপুর, ১৫ নভেম্বর: মণিপুরে জঙ্গি হামলায় মৃত জওয়ান শ্যামল দাসের মৃতদেহ পৌঁছাল পানাগড় সেনাছাউনীতে। প্রসঙ্গত, শনিবার মণিপুরের চুরাচন্দ্রপুর জেলায় অসম রাইফেলস ৪৬ কমেন্ডিং কর্ণেল বিপ্লব ত্রিপাঠির কনভয়ে জঙ্গি হামলা হয়। ঘটনায় কর্ণেল ত্রিপাঠির পরিবার সহ কয়েকজন জওয়ানের মৃত্যু হয়। ওই জওয়ানদের মধ্যে একজন শ্যামল দাস। তার বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রামে। সোমবার সকালে বায়ুসেনার বিশেষ বিমানে তার মৃতদেহ পৌঁছায় পানাগড় বায়ুসেনা ঘাঁটিতে।

এদিন সেখানে নিহত জওয়ানের মরদেহে শেষ শ্রদ্ধা জানান, লেফটেনেন্ট জেনারেল রাজেন্দ্র দেওয়ান (এভিএসএম, ভিএসএম)। তারপর মরদেহ তার মুর্শিদাবাদের খড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়৷ নিহত জওয়ান শ্যামল দাসের মৃতদেহ খড়গ্রামে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *