উত্তরপাড়ায় খাল থেকে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার

আমাদের ভারত, হুগলী, ১৫ নভেম্বর: উত্তরপাড়ার মাখলা ইটভাটার পাশের খাল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ। পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

আজ সকালে হঠাৎই ২১নম্বর ওয়ার্ডের অন্তর্গত খালের ওপর এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ ভাসতে দেখা যায়, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এরপর স্থানীয়রা উত্তরপাড়া থানায় খবর দেয়। পরে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। ঠিক কি কারণে ওই মহিলার মৃত্যু হল তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে চন্দননগর কমিশনারেট পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *