গোঘাটে নয়নজুলি থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

গোপাল রায়, আরামবাগ, ১৪ সেপ্টেম্বর: রাস্তার ধারে নয়নজুলি থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে গোঘাটের ভাদুর অঞ্চলের বটডাঙ্গা এলাকায়। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ পৌঁছে নয়নজুলি থেকে মৃতদেহ উদ্ধার করে।

জানাগেছে, স্থানীয় বাসিন্দারা প্রাতঃ ভ্রমণে বেরিয়ে রাস্তা দিয়ে যাবার সময় এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপরেই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষজন ভিড় জমান। পুলিশ তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *