জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ জুন: ঘাটালের ক্ষীরপাই মনসাতলা চাতাল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় মানুষজন মনসাতলা চাতালে ওই ব্যাক্তিকে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখে ক্ষীরপাই আউট পোস্টে খবর দেন। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে ক্ষীরপাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ক্ষীরপাই এলাকায়। ক্ষীরপাই আউট পোষ্টের পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

