হাবড়ায় ডোবা থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৪ জানুয়ারি: ডোবা থেকে পরিচয় হীন এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার দুপুরে দেহটি লক্ষ্য করে খালপারের লোকজন। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবড়া থানার বালুইগাছি এলাকার। এরপর খবর দেওয়া হয় হাবড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুলিশের আনুমানিক অনুমান কেউ বা কারা অন্য কোথাও খুন করে দেহ ডোবায় ফেলে পালিয়েছে। খাল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন বালুইগাছি এলাকায় একটি খালের মাঝে দেখা যায় সাদা কাপড়ে মোড়া দেহ। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে এসে দেহ উদ্ধার করে। আনুমানিক ৪৫ বছর বয়সের ব্যক্তি হবে বলে জানিয়েছে স্থানীয়রা। গায়ে ও মাথায় আঘাতের চিহ্ন। স্থানীয়দের দাবি, অন্য কোনো জায়গা থেকে খুন করে এনে এই খালে ফেলেছে। পুলিশ জানিয়েছে, রাত পর্যন্ত ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের পর জানা যাবে কি কারণে খুন হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *