পরিত্যক্ত পাতকুয়ার ভিতর থেকে বৃদ্ধার নলিকাটা মৃতদেহ উদ্ধার ডোমজুড়ে

আমাদের ভারত, হাওড়া, ১৪ সেপ্টেম্বর: বাড়ির পাশের বাগানের ভিতর পরিত্যক্ত পাতকুয়োর ভিতর থেকে গলার নলিকাটা অবস্থায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হল ডোমজুড়ের খাটোরা গ্রামের বানকখানা এলাকায়। মৃত বৃদ্ধার নাম গীতারানী সাউ (৬৬)। মৃতার পরিবারের অভিযোগ, বৃদ্ধাকে খুন করা হয়েছে। ডোমজুড় থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

জানা গেছে, প্রতিদিনের মত সোমবার দুপুরে গীতারানী সাউ গরুর খাবারের জন্য বাড়ির পাশের বাগানে ঘাস কাটতে যান। সন্ধ্যায় বৃদ্ধা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে পরে রাতে ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এদিকে মঙ্গলবার সকালে বৃদ্ধার পরিবারের লোকজন বাগানে খোঁজাখুঁজি করার সময় বাগানের ভিতর একটি পরিত্যাক্ত পাতকুয়োর মধ্যে গলার নলি কাটা অবস্থায় বৃদ্ধার মৃতদেহ পড়ে থাকতে দেখে।

পরে তারা পুলিশে খবর দিলে ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। মৃতার পরিবারের লোকজনের অভিযোগ, মৃতার নাকে ও কানে সোনার অলঙ্কার খোওয়া গিয়েছে। তাদের অভিযোগ, খুব সম্ভবত বাগানে কোনও অসামাজিক কার্যকলাপ বৃদ্ধা দেখে ফেলায় তার এই পরিণতি হয়েছে। ডোমজুড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *