২৪ ঘন্টা পরও উদ্ধার হল না রায়গঞ্জে কুলিক নদীতে তলিয়ে যাওয়া যুবকের দেহ

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১০ আগস্ট: ২৪ ঘন্টা কেটে গেলেও উদ্ধার হল না কুলিক নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া এক যুবকের দেহ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই যুবকের নাম মহাদেব ঘোষ। তাঁর বাড়ি রায়গঞ্জের কাঞ্চনপল্লী এলাকায়। সোমবার দুপুরে কাঞ্চনপল্লী সংলগ্ন কুলিক নদীঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় সে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। দেহ উদ্ধারে নামানো হয়েছে স্পিডবোট। কিন্তু দীর্ঘক্ষণ নদীতে তল্লাশি চালানো হলেও তার দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *