রঘুনাথগঞ্জে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৩ অক্টোবরে: এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার রওজাপাড়া এলাকায়। ওই যুবকের নাম সামিউল সেখ। বাড়ি রঘুনাথগঞ্জ থানার দফরপুর চড়কা এলাকায়।

জানা যায়, শনিবার সকালে রঘুনাথগঞ্জের দফরপুরের রওজাপাড়া এমএসকে স্কুল মাঠে এক যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর তারা রঘুনাথগঞ্জ থানার খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

মৃত যুবক সামিউলের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে অনুমান,কেউ বা কারা তাকে খুন করে এমএসকে স্কুল মাঠে ফেলে রেখে গেছে। যদিও পুলিশ নিশ্চিতভাবে এই ব্যাপারে কিছু জানাতে পারেনি। ঘটনাটির রহস্য উদঘাটনের জন্য তদন্তে নেমেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *