আমাদের ভারত, আরামবাগ, ১৯ জুলাই: পুরশুড়ায় দামোদর নদ থেকে এক যুবকের মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। আঁকড়ি শ্রীরামপুরে দামোদর নদে একটি মৃত দেহ ভেসে আসতে দেখে নদী পার সংলগ্ন এলাকাবাসী। সাথে সাথে খবর দেওয়া হয় পুরশুড়া থানার পুলিশকে। পুলিশ এসে মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে, কোথা থেকে ভেসে এল তা জানা যায়নি। মৃত যুবক পুরশুড়া এলাকার মধ্যে কেউ নয় বলে অনুমান এলাকাবাসীর। তাই মৃত দেহ এখনও শনাক্ত করা যায়নি।

