গোপাল রায়, আরামবাগ, ৯ আগস্ট: এক যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে গোঘাট থানার খাটুল এলাকায়। মৃত যুবকের নাম হেমন্ত দাস (২৬)। মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে গাছে এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায় এলাকার বাসিন্দারা। এরপরে খবর দেওয়া হয় গোঘাট থানার পুলিশকে। ঘটনাস্থলে আসে পুলিশ। গাছ থেকে যুবকের ঝুলন্ত দেহ নামিয়ে খবর দেয় মৃত যুবকের বাড়ির লোকজন দের।
এটি খুন না আত্মহত্যা তার তদন্তে নেমেছে গোঘাট থানার পুলিশ। যুবকের মৃতদেহটিকে গোঘাট থানার পুলিশ ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

