সাথী দাস, পুরুলিয়া, ১৫ জুলাই: হাইটেনশন ইলেকট্রিক টাওয়ারে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম উপেন হাঁসদা (১৮)। আজ সকালে বরাবাজার থানার পাঞ্জনবেড়া গ্রামের কাছে গলা দড়িতে ফাঁস লাগানো অবস্থায় ইলেকট্রিক টাওয়ারে ঝুলন্ত দেহটি দেখতে পান গ্রামবাসীরা। এই খবর ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর পেয়ে বরাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওই যুবক মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশের প্রাথমিকভাবে অনুমান।


