স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৮ জুন:
নদিয়ার কালীনারায়ণপুর রেল জংশনের ৩ নং প্ল্যাটফর্মের রেল লাইন থেকে এক অজ্ঞাত পরিচয় ৭০ বছর বয়সী এক মহিলার মৃতদেহ উদ্ধার করল রানাঘাট
জিআরপি।

পুলিশ সুত্রে খবর, সোমবার বেলা ১টা নাগাদ ওই মহিলার দেহ উদ্ধার করে রানাঘাট জিআরপি ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়।মৃতের নাম পরিচয় জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক অনুমান মৃত ওই মহিলা একজন ভবঘুরে। কোনও কারণে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। জিআরপি জানায় ওই ভবঘুরে মহিলার দেহ কালীনারায়ণপুর রেল জংশনের ৩ নং প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করা হয়।


