পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। মঙ্গলবার সকালে ওই যুবককে হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার বন্ধুরা।
মৃত যুবকের নাম সায়ন গিরি, বাড়ি ঝাড়গ্রাম জেলায়। কোনো সুইসাইড নোট পাওয়া না গেলেও প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেছে ওই যুবক বলে অনুমান। প্রেমিকার সাথে মনোমালিন্যের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান। পুলিশ ওই মৃত ছাত্রটির দেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে।
মহকুমা পুলিশ আধিকারীক, সার্কেল ইন্সপেক্টর, ঘাটাল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বাড়ির মালিক ও ছাত্রদের সাথে কথা বলেন।
এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী বলেন, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

