ঘাটালে শিলাবতী নদী থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ গস্ট :
দাসপুরের কল্যাণপুরে শিলাবতীতে নিখোঁজ ব্যক্তির সন্ধান মিলল ঘাটালে। শনিবার সন্ধ্যায় ওই ব্যক্তি নিখোঁজ হন।

ঘাটালের দেওয়ানী কোর্ট আনন্দমার্গ ঘাট সংলগ্ন শিলাবতী নদী থেকে উদ্ধার হল দাসপুরের নিখোঁজ সুকুমার পাত্রে মৃতদেহ। শনিবার সন্ধ্যায় মৃতদেহ সৎকার করতে গিয়েছিলেন তিনি। দেহ করে সৎকার করে অন্যদের সঙ্গে শিলাবতী নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যান।
সোমবার সকাল ন’টা নাগাদ নদীতে ভাসতে থাকে একটি মৃতদেহ। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হলে পুলিশ পৌঁছয়। নিখোঁজ মৃতদেহটি নদীতে ভেসে চলে যেতে থাকে প্রথমে তাকে ঘাটালের ভাসাপোলে তোলার ব্যবস্থা করে পুলিশ। কিন্তু তা সম্ভব হয়নি তারপর একটি নৌকা নিয়ে এই দেহটিকে দেওয়ানীকোর্ট সংলগ্ন এলাকায় আটকানো হয় ও উদ্ধার করে মৃতদেহকে ময়না তদন্তে পাঠিয়েছে ঘাটাল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *