সাথী দাস, পুরুলিয়া, ১৭ জুন: পুরুলিয়ার কোটলুই গ্রামে বুধবার দুপুর থেকে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার হল পুকুর থেকে। আজ টামনা থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের বাহিনী প্রাণহীন শিশুটিকে উদ্ধার করে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে শিশুর পরিবারে।
জানা গিয়েছে, আড়াই বছরের ওই শিশুটির নাম অয়ন কুমার। বাড়ির কাছে বুধবার দুপুরে খেলতে খেলতে নিখোঁজ হয়ে যায়। বিকেলে শিশুটির পরিবার টামনা থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে টামনা থানার পুলিশ বিপর্যয় মোকাবিলা দপ্তরের বাহিনীদের নিয়ে বুধরার রাত থেকে খোঁজাখুঁজি করে। আজ গ্রামের একটি পুকুর থেকে ওই শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। পরে দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান শিশুটি জলে পড়ে গিয়ে মৃত্যু হয়।

