অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৩ মার্চ: এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী গ্রাম পঞ্চায়েতের কদোপাল এলাকায়। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খবর দেয় সাঁকরাইল থানার পুলিশকে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান সাঁকরাইল থানার ওসি খন্দকার সাইফুদ্দিন আহমেদ সহ পুলিশ কর্মীরা। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম অনন্ত কৌতুক, বয়স ৬২ বছর। তার বাড়ি স্থানীয় হরেকৃষ্ণপুর গ্রামে বলে স্থানীয় বাসিন্দারা জানান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। এটা হত্যা না আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ।

