ঝাড়গ্রামের লালবাগ গ্রামে পুকুর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ, মাথায় আঘাতের চিহ্ন

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১২ সেপ্টেম্বর :
রবিবার সকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের সরডিহা অঞ্চলের লালবাগ গ্রামের একটি পুকুরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে এলাকার বাসিন্দারা। যার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা বিষয়টি ফোন করে মানিকপাড়া ফাঁড়ির পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে ওই পুকুর থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম গোপাল চন্দ্র দাস, বয়স ৬০ বছর, বাড়ি লালবাগ এলাকায়। পেশায় তিনি ছিলেন একজন দিন মজুর। শনিবার সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। কিন্তু তিনি আর বাড়ি ফিরে যাননি। রবিবার সকালে লোকের মুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি দেখে তার পরিবারের লোকেরা শনাক্ত করেন। মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *