আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১ আগস্ট:
গতকাল রাতে বকখালির সমুদ্র সৈকতে এক বিশাল আকৃতির মৃত ডলফিন জলের ঢেউয়ে উঠে আসে। আজ সকালে পর্যটক ও স্থানীয় মানুষদের চোখে পড়ে ওই দৈত্যাকার ডলফিনটি। প্রায় কুড়ি ফুটের এই ডলফিনটি দেখামাত্র এলাকায় কৌতুহলী মানুষের ভিড় জমতে থাকে। খবর দেওয়া হয় বনদপ্তরকে। বনদপ্তরের আধিকারিকরা এসে নিয়ে যায় সেটিকে। বনদপ্তরের আইন অনুযায়ী ডলফিনকে ময়নাতদন্তের পাঠাবে বনদপ্তর। বয়স জনিত কারণ না অন্য কোনও রোগে ডলফিনটির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে বনদপ্তরের আধিকারিকরা।

