অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১ সেপ্টেম্বর:
রেললাইন থেকে এক সি আর পি এফ জওয়ানের দেহ উদ্ধার। পুলিশ সুত্রে জানা যায় মৃত ওই জওয়ানের নাম মনোজ কুমার, বয়স ৩০ বছর। বিহারের মনসুর চকে তাঁর বাড়ি। তিনি ১৮৪ কন্সটবল পদে নিযুক্ত ছিলেন।
গত কাল রাত বারোটা নাগাদ কদমকাননের কাছে রেল লাইন থেকে তার দেহ উদ্ধার করে জিআরপিএফ। দেহের ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিট হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। জানাগেছে, মানসিক অবসাদে ভুগছিলেন তিনি, ওষুধ খেতেন নিয়মিত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

