জে মাহাতো, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৪ জানুয়ারি: পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকার কুদি গ্রামে ১৫ বছরের এক বালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত বালকের নাম অরিন্দম জানা। পরিবারের লোকজন দেহটি তড়িঘড়ি এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঠিক কি কারণে ওই বালক আত্মঘাতী হল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এগরা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
মৃত বালকের পরিবারের সদস্যদের দাবি, ওই বালক মানসিকভাবে বিপর্যস্ত ছিল। যদিও এই মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

