ভোটের সকালে কেশিয়াড়িতে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ মার্চ: ভোট শুরু হতে না হতেই উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী। আজ সকালেই বিজেপির এক বুথ এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয় ফাটিয়ে। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

এই ঘটনার ঘটনার রেশ কাটতে না কাটতেই কেশিয়াড়ীর বেগমপুরে এক বিজেপি কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। বাড়িতে উঠোনে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। তার মাথায় এবং ঘাড়ের আঘাতের চিহ্ন রয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপির অভিযোগ, নিহত কর্মীর নাম মঙ্গল সরেন, তাঁকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পিটিয়ে খুন করেছে। নিহত বিজেপি কর্মীর মা অভিযোগ করেছেন, তাঁর ছেলেকে তাকে অন্য কোথাও খুন করে বাড়িতে এনে মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তৃণমূলের পক্ষ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি ওই ব্যক্তি কোনও রাজনৈতিক দলের সদস্য ছিলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *