সোনারপুরে ভোটের প্রচারে গিয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়ালের বিজেপির তারকা প্রার্থী

আমাদের ভারত, সোনারপুর, ৭ এপ্রিল: আগামী শনিবার রাজ্যে চতুর্থ দফায় নির্বাচন। এই দফায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ কেন্দ্রও। এই কেন্দ্রে লড়াই মূলত দুই তারকা প্রার্থীর মধ্যে। ইতিমধ্যেই বিজেপি প্রার্থী অঞ্জনা বসু ও তৃণমূল প্রার্থী অরুন্ধতী মৈত্র ওরফে লাভলী দুজনের প্রচারে ঝড় তুলছেন। সকাল, বিকেল এমনকি রাত পর্যন্তও প্রচার, নির্বাচনী জনসভা করতে দেখা যাচ্ছে এই দুই তারকা প্রার্থীকে।

বুধবার বিজেপি প্রার্থী অঞ্জনা বসু প্রচারে বেরিয়ে এক শোকাহত বিজেপি পরিবারের পাশে দাঁড়ালেন। তাকদের সমবেদনা জানালেন। বার্তা দিলেন পাশে থাকার। রাজপুর– সোনারপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সক্রিয় বিজেপি কর্মী সুরঞ্জন মণ্ডলেরে বাড়িতে গিয়ে বুধবার সকালে এভাবেই পাশে থাকার বার্তা দিলেন বিজেপির এই তারকা প্রার্থী।

সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বাসিন্দা সুরঞ্জন একজন সক্রিয় বিজেপি কর্মী। কিন্তু দু’দিন আগেই তার স্ত্রী মিঠু রায় মন্ডলের মৃত্যু হয় স্ক্রাব সাইফার ভাইরাসের সংক্রমণের ফলে। ঘটনায় ভেঙে পড়েন সুরঞ্জন। ছয় মাসের ছোট্ট সন্তান রয়েছে তাঁর। এই অবস্থায় শোকার্ত এই বিজেপি কর্মী দলের মিটিং মিছিলে যেতে পারছেন না। কিন্তু তবুও ভোটের মুখে প্রচারের মধ্যে থেকে সময় বার করে এই কর্মীর সাথে দেখা করে পাশে থাকার বার্তা দিলেন বিজেপি প্রার্থী। অঞ্জনা বসুর এই ভূমিকায় যথেষ্ট খুশি ঐ শোকাহত পরিবার। খুশি এলাকার সাধারণ মানুষজনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *