সভাপতি ছাড়াই চলছে বিজেপির দক্ষিণ কলকাতা শহরতলী জেলা

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৫ সেপ্টেম্বর: সভাপতি ছাড়াই চলছে দক্ষিণ কলকাতা শহরতলী জেলা বিজেপি। গত ১লা জুলাই সোমনাথ ব্যানার্জি এই জেলার সভাপতির পদে ইস্তফা দেন। তারপর থেকে অবিভাবকহীন হয়েই চলছে বিজেপির এই সাংগঠনিক জেলা।

বিজেপির টিচার্স সেলের এক নেত্রী সোমনাথ ব্যানার্জির বিরুদ্ধে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন। অর্থ সহ বিয়ের প্রতিশ্রতি দিয়ে সহবাসের অভিযোগ করেন তিনি। তারপরেই দলের ভাবমূর্তি বজায় রাখতে তাঁকে দক্ষিণ কলকাতার শহরতলীর সভাপতির পদে ইস্তফা দিতে বলেন দিলীপ ঘোষ। বাধ্য ছাত্রের মতো সোমনাথবাবু ইস্তফা দেন। কিন্তুু তার জায়গায় নতুন করে কোনও সভাপতি ঘোষনা করেনি রাজ্য বিজেপি। দলের একাংশ বলছে দিলীপ ঘোষের অনুগত হওয়ায় সোমনাথ ব্যানার্জির জায়গায় কাউকে বসানো হচ্ছে না। সভাপতি পদে ইস্তফা দিলেও সোমানাথ ব্যানার্জিকে দিয়েই দলের সব কাজ পরিচালনা করা হচ্ছে। কিন্তুু তাতে সাংগঠনিক ভাবে অনেক অসুবিধে হচ্ছে দক্ষিণ কলকাতা শহরতলী জেলার। বিভিন্ন কমিটি সহ মন্ডল কমিটি ঘোষনা করা যাচ্ছে না। যেহেতু জেলা সভাপতি নেই।
সামনে ২০২১ এর নির্বাচন। তারআগে মন্ডল কমিটি সহ মোর্চার কমিটি গঠন না হলে অসুবিধে হবে সাংগঠনিক কাজকর্মে। অসুবিধের কথা জানার পরেই রাজ্য বিজেপির একাংশ পুরোপুরি চুপ বলে অভিযোগ নিচু তলার কর্মীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *