দাঁতনের শালিকোঠা পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: পশ্চিম মেদিনীপুরে আরও একটি পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। বিজেপি পরিচালিত দাঁতন এক নম্বর ব্লকের চার নম্বর শালিকোঠা পঞ্চায়েতে বুধবার অনাস্থা প্রস্তাব এনে তার দখল নেয় তৃণমূল।

গত পঞ্চায়েত নির্বাচনে শালিকোঠা গ্রাম পঞ্চায়েতের মোট আঠারোটি সংসদের মধ্যে তৃণমূল এবং বিজেপি উভয় দলই নটি করে সংসদে জয় লাভ করে। পরে টসে জিতে বোর্ড গঠন করে বিজেপি। পঞ্চায়েতের প্রধান হন মল্লিকা মাইতি এবং উপপ্রধান হন অশোক বাবুলি। গত বিধানসভা নির্বাচনের পর থেকে উপপ্রধানকে তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে ঘোরাফেরা করতে দেখা যায়। এর পরে তিনি তৃণমূলে যোগ দেন। বুধবার বিজেপি ছেড়ে আসা উপপ্রধানের সমর্থন নিয়ে অনাস্থা প্রস্তাব আনেন বাকি নয় জন তৃণমূল সদস্য। বুধবারের অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে বিজেপি যোগ দেয়নি বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *