আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৫ ফেব্রুয়ারি:
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর উত্তর বিধানসভা এলাকার গড়িয়াতে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌঁছয় বিজেপির পরিবর্তন যাত্রার রথ। রথে সেই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। কিন্তু গড়িয়া রেল ব্রিজের নীচ থেকে যাওয়ার সময় সেই রথ আটকে যায়। কোনওভাবেই রথ রেল ব্রিজের নীচ থেকে পারাপার হতে পারেনি। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ রাস্তা প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত বারুইপুর জেলা পুলিশের আধিকারিকদের হস্তক্ষেপে রথকে পিছিয়ে আনতে হয়েছে।

