সোনার বাংলা গঠনে মানুষের মতামত নিতে রাজ্যজুড়ে ৩০ হাজার বক্স রাখবে বিজেপি

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৫ ফেব্রুয়ারি: রাজ্যের মানুষের মতামত যাচাই করতে ৩০ হাজার বক্স রাখবে রাজ্য বিজেপি। রাজ্যের ২৯৪টি বিধানসভায় এই বক্সগুলি রাখা হবে। সোনার বাংলা গঠনে মানুষের মতামত নেওয়ার জন্যই এই ব্যবস্থা।

দলের সর্বভারতীয় সভাপতির জেপি নাড্ডার হাত দিয়ে এই বক্সগুলোর উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বিজেপির হেস্টিংস অফিসে এই বক্সগুলির উদ্বোধন করেন তিনি। আগামী ৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় এই বক্সগুলি গাড়িতে করে নিয়ে যাওয়া হবে।

বক্সের উদ্বোধন করে জেপি নাড্ডা বলেন, বাংলা অনেক পিছিয়ে পড়েছে। বাংলাকে সোনার বাংলা একমাত্র বিজেপিই করতে পারে। তোলাবাজি, সিন্ডিকেট রাজ সমস্ত কিছুই বন্ধ করতে পারবে বিজেপি। বিজেপি ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রের একাধিক প্রকল্প চালু করা হবে। তাই সোনার বাংলা গঠনে মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পাশাপাশি সোনার বাংলা গঠনে বিজেপির ইলেকট্রনিক মেনিফেস্টোর উদ্বোধন করেন তিনি। ইলেকট্রনিক্স ডিসপ্লে লাগানো এই গাড়িগুলোতে বিজেপির ইস্তাহার আজ থেকেই মানুষ দেখতে পারবেন বলে জানিয়েছেন জেপি নাড্ডা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *