আমাদের ভারত, ২২ মার্চ: ক্ষমতায় এলে আম্ফান, বুলবুল, আইলা এবং ঘূর্ণিঝড় ত্রাণের ক্ষতিপুরণের দুর্নীতির তদন্ত করবে বিজেপি। এজন্য এসটিএফ গঠন করা হবে। এছাড়া রেশন, চিটফান্ড, বিশ্ববাংলা, মেট্রো ডিয়ারি সহ অন্যান্য কেলেঙ্কারি তদন্তের জন্য এসআইটি গঠন করা হবে। বিজেপির নির্বাচনী সংকল্পপত্রে এই দাবি জানানো হয়েছে।
রাজনৈতিক হিংসা শিকার ব্যক্তিদের জন্য ২৫ লক্ষ টাকা পর্যন্ত পুনর্বাসন দেওয়ার সংকল্পও করেছে বিজেপি। গতকাল বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই সংকল্পপত্র প্রকাশ করেছেন।
বিজেপির সুশাসনের প্রতিশ্রুতি:
রাজনীতিকরণ মুক্ত রাজ্য প্রশাসন, অপরাধিকরণ মুক্ত রাজনীতি এবং দুর্নীতির প্রতিষ্ঠানিকরণ বন্ধ হবে।
রাজ্যে দ্রুত অর্থনৈতিক বিকাশের জন্য সোনার বাংলা আয়োগ গঠন করা হবে।
কেন্দ্রীয় সরকারের এস্পিরেশনাল ডিস্ট্রিক প্রোগ্রামের আওতায় এস্পিরেশনাল ব্লকেরর উন্নতিতে বিশেষ নজর দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী দপ্তরের অধীনে এন্টিকরাপশন হেল্পলাইন চালু করা হবে, যার দ্বারা সিন্ডিকেট, তোলাবাজি এবং কাটমানির মোকাবিলা করা হবে।
আম্ফান, বুলবুল, আইলা এবং ঘূর্ণিঝড় ত্রাণের ক্ষতিপুরণের দুর্নীতির তদন্তের জন্য এসটিএফ গঠন করা হবে।
কয়লা মাফিয়া, বালি মাফিয়া, জলের ট্যাঙ্ক মাফিয়া এবং চাকরির নিয়োগের কেলেঙ্কারি বিরুদ্ধে এসটিএফ গঠন করা হবে।
সাম্প্রদায়িক হিংসা, অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা, জোর করে জমি রূপান্তর জাল টাকা এবং গরু পাচারের বিরুদ্ধে এসটিএফ গঠন করা হবে।
রেশন, চিটফান্ড, বিশ্ববাংলা, মেট্রো ডিয়ারি সহ অন্যান্য কেলেঙ্কারি তদন্তের জন্য এসআইটি গঠন করা হবে।
রাজনৈতিক হত্যাকাণ্ড তদন্তের জন্য এসআইটি গঠন করা হবে এবং রাজনৈতিক হিংসা শিকার ব্যক্তিদের জন্য ২৫ লক্ষ টাকা পর্যন্ত পুনর্বাসন দেওয়া হবে।
রাজ্য পুলিশের আধুনিকীকরণের মাধ্যমে সমস্ত থানাকে বিশ্বমানের করে হবে।
কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করতে সীমান্তবর্তী এলাকায় অবৈধ প্রবেশ ও প্রাচার নির্মূল করতে সময় মত বর্ডার ফেন্সিং এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করা হবে।
আধা সামরিক বাহিনীতে নারায়ণী সেনা ব্যাটেলিয়ন স্থাপন করা হবে।

