২ -রা মে পর কাটমানিরাজ শেষ করবে বিজেপি, তেহট্টে বললেন অমিত শাহ

নীল বণিক, আমাদের ভারত, ১৬ এপ্রিল:
২ রা মের পর রাজ্যবাসীকে কাটমানি দিতে হবে না। তেহট্টের জনসভা থেকে রাজ্যবাসীকে আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, তৃণমূল জমানায় রাজ্যবাসীকে সবকিছুতেই কাটমানি দিতে হয়েছে। তার জন্যই রাজ্যবাসী কাটমানি মুক্ত সরকার চাইছে।

তেহট্টের জনসভায় বক্তব্য রাখার সময় কাটমানি নিয়ে আগাগোড়া তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন। তিনি বলেন, স্বাস্থ্য থেকে শিক্ষা সবকিছুতেই কাটমানি দিতে হয়েছে সাধারণ মানুষকে। আপনারা একবার বিজেপিকে ভোট দিন। তারপর দেখবেন আর এসব কিছু হচ্ছে না।

২-রা মে বিজেপি সরকার প্রতিষ্ঠা হবার পর গ্রামের মহিলারা শিক্ষা থেকে স্বাস্থ্য সবকিছুর সুযোগ পাবেন। মেয়েরা বিনে পয়সায় স্কুল, কলেজে ভর্তি হতে পারবেন। মহিলারা বিনে পয়সায় সরকারি বাসে উঠতে পারবেন। মহিলাদের অগ্রগতির জন্য সবসময় বিজেপি সরকার ভাবে। তাই তেহট্ট বিধানসভার মহিলারা সবাই পদ্মফুলে ছাপ দিন। আমি কথা দিচ্ছি রাজ্যে বিজেপি সু-সরকার প্রতিষ্ঠা করবে। শুধু আপনারা একবার আমাদের সুযোগ করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *